নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের সদস্যদের ইউনিফর্মে আবারও গাঢ় নীল ও জলপাই রঙের সমন্বয় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি গেজেট ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত গেজেটে নতুন ইউনিফর্মের রং ও নকশা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পুলিশের শার্টে আগের মতোই গাঢ় নীল ও হালকা জলপাই রঙের সমন্বয় থাকবে। তবে সব পর্যায়ের পুলিশ সদস্যদের প্যান্টের রং একীভূত করে খাকি নির্ধারণ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এই সিদ্ধান্তের মাধ্যমে ইউনিফর্মে একটি নতুন সমন্বিত রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গেজেট অনুযায়ী, নির্ধারিত নকশা ও রং অনুসরণ করে পর্যায়ক্রমে নতুন ইউনিফর্ম ব্যবহার করা হবে।