১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

জেলা প্রশাসক জানান, ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর সরকারি বিধি অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

সম্প্রতি ইউনিয়ন দুটির নাম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। কারণ, নাম দুটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে আংশিক মিল রয়েছে বলে অনেকে মনে করেন। এ নিয়ে নানা ধরনের ব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী নিজেও বিষয়টি নিয়ে বিব্রত বোধ করেন। কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা অপপ্রচারের সুযোগ এড়াতে তিনি ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের অনুরোধ জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রশাসন বলছে, নতুন নামকরণে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top