২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, পতাকা বৈঠকের পর ফেরত নিল বিএসএফ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সতর্ক অবস্থানে থাকা বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর ওই ২০ জনকে ফেরত নিয়ে যায় বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, ৫ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছেন। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

বাধার মুখে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেন। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয় এবং বিষয়টি নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
Border Guard Bangladesh-এর মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ এর অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, “২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। তারা দুপুর ১২টা পর্যন্ত শূন্যরেখায় অবস্থান করছিলেন। পরবর্তীতে বিজিবি ও Border Security Force-এর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সীমান্তে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top