রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণ ৬০ বছরের বৃদ্ধা গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। সে পেশায় ঝাল মুড়ির দোকানী।

বুধবার (০১ জুলাই) সকালে গ্রেপ্তারের বিষয়টি পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম নিশ্চিত করে বলেন, আসামীকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের (অভিযুক্ত) বাড়িতে যায়। এ সময় লুৎফর রহমান তার ঘরে নিয়ে শিশুকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে গেলে শারীরিক অবস্থা দেখে তার মা জিজ্ঞাসা করলে প্রথমে ভয়ে কিছু না বললেও পরে সব কিছু খুলে বলে। পরে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্ত লুৎফর রহমানকে স্থানীয়রা মারপিট করে পুলিশে খবর দিলে আমরা তাকে গ্রেপ্তার করি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেছেন। শিশুটি যেহেতু এখনো চিকিৎসাধীন রয়েছে তাই এটি ধর্ষণ না কি ধর্ষণের চেষ্টা বলা যাচ্ছে না। মেডিকেল রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top