প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কিশোরগঞ্জে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমে “মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠে আসে।

আদেশে বলা হয়, একজন সরকারি কর্মচারী হিসেবে তার এমন আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের শামিল। এ ধরনের কর্মকাণ্ডে সরকারি প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন।

প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত ও পরবর্তী আইনানুগ প্রশাসনিক কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করা হবে।

এ ঘটনায় কিশোরগঞ্জ উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, পেশাগত আচরণ এবং দায়িত্বশীল বক্তব্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top