রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি বিরোধে পাট কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে পাট কেটে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নাজমা বেগম (৪৫) বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নাজমা বেগমের স্বামী ও তাঁর ভাইয়েরা ওয়ারিশসূত্রে প্রাপ্ত প্রায় ৫৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে তারা পাটের চাষ করেন। গত ৩ জুলাই পারিবারিক প্রয়োজনে বাড়ির বাইরে থাকার সুযোগে প্রতিপক্ষ রাতের আঁধারে ১৫৪৬ নম্বর খতিয়ানের ২১১৩ নম্বর দাগের অন্তর্ভুক্ত প্রায় ৯ শতাংশ জমির পাট কেটে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে খবর পেয়ে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং বালিয়াকান্দি থানায় অভিযোগ জানান। অভিযোগে বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং কাটা পাট জাগ না দেওয়ার জন্য অভিযুক্তদের নির্দেশ প্রদান করে।

এছাড়া একই দিন দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে নাজমা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে রাজধরপুর মোল্লাবাড়ি গ্রামের খাতের বিশ্বাস (৫০), তাঁর ছেলে বিচ্ছু (২৭) ও সাজ্জাদ (২১), এবং সাগর (৩৫)-কে।

ভুক্তভোগী নাজমা বেগম অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া না যাওয়ায় অভিযুক্তদের বক্তব দেওয়া সম্ভব হয়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top