রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইন উদ্ধার, আটক ২

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলায় র‍্যাব-১০ এর অভিযানে প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১,০৫০ পুরিয়া হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (০৪ জুলাই) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোয়ালন্দ ঘাট থানার মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০), সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন, জেলার জলঙ্গি উপজেলার সোহরাব মন্ডলপাড়ার তুহিন মোল্লার স্ত্রী মোসাঃ বন্যা বেগম (২৮) এবং উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী পিংকি আক্তার (৩০)।
র‍্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১,০৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্য অনুযায়ী গ্রেপ্তার দুই নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার হওয়া হেরোইন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১০ জানায়, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top