দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মামলা, কারাবরণ ও জামিনের আলোচিত ঘটনার পর প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও চাঁপাইনবাবগঞ্জে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবড়ী গ্রামে দিনব্যাপী ১ হাজার ৫৫০টি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
মেসার্স মাসকুরা ট্রেডার্সের ম্যানেজার কামরুল হাসান মিদুল জানান, গত দুই মাসে যেসব পরিবার চাল পায়নি, তাদেরও পর্যায়ক্রমে চাল দেওয়া হবে। তিনি বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দায়ের করা মামলা এবং স্বত্বাধিকারী ও ম্যানেজারের কারাবাসের কারণে গত দুই মাস চাল বিতরণ বন্ধ ছিল। বর্তমানে তারা জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় কার্যক্রম শুরু করেছেন এবং এখন থেকে প্রতি মাসে নিয়মিত চাল বিতরণ করা হবে।
এর আগে গত ২৩ জুন জামিনে কারামুক্ত হন মেসার্স মাসকুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী জেসমিন বেগম ও ম্যানেজার কামরুল হাসান মিদুল। কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফিরে এলে হাজারো নারী-পুরুষ তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন। এ সময় তারা প্রায় ১৭ হাজার পরিবারের মাঝে পুনরায় চাল বিতরণের ঘোষণা দিলে সুবিধাভোগীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে জেসমিন বেগম ও কামরুল হাসান মিদুলকে গ্রেপ্তার করা হয়। ওই মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সাল থেকে ৪ হাজার ও ৫ হাজার টাকার বিনিময়ে কার্ড তৈরি করে নিম্নআয়ের শ্রমজীবী পরিবারের কাছে স্বল্পমূল্যে চাল বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তবে এ অভিযোগের বিচারিক প্রক্রিয়া এখনও চলমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top