চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর। তবে তিনি রাষ্ট্রীয় সফরে ইরানে অবস্থান করায় তাঁর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলামও উপস্থিত ছিলেন।
অতিথিরা উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে এগুলো কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের আহ্বান জানান।
বক্তারা বলেন, নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। একটি সেলাই মেশিন একজন নারীকে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবারের আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top