২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্যাংকিং সেক্টরকে সচল করতে হবে : বিসিআই সভাপতি

ইভেন্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ  বলেছেন, ‘সরকারের প্রতিষ্ঠানগুলো চালু করতে হবে। যেমন বাংলাদেশ ব্যাংক আছে, সেখানে আজ অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন। এ সেক্টরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই ব্যাংকিং সেক্টরকে সচল করতে হবে। ব্যাংক চালু করতে না পারলে তো ব্যবসা-বাণিজ্য করা যাবে না। ব্যবসায়ীরা ব্যবসা করতে চান।’

তিনি বলেন, এখন আমাদের অর্থনৈতিক সংকট চলছে। ডলারের রিজার্ভ কম। এর মধ্যে বেকারত্ব বাড়ছে। তাই অর্থনীতিতে যারা টাকা ঘুরান, তারা যদি আত্মবিশ্বাস না পান তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কঠিন হবে। তাই সবাইকে ওই জায়গায় অ্যাকটিভ হতে হবে।

তিনি আরও বলেন, ‘এখন আমরা অরক্ষিত অবস্থায় আছি। কোনো কিছু কাজ করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকার আসার সঙ্গে সঙ্গে প্রথমে এটি করবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা খুবই দায়িত্বশীল জানিয়ে আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, এখন রাস্তাঘাট পরিষ্কার করে দিচ্ছে শিক্ষার্থীরা। তারা কিন্তু চেষ্টা করছে। এখন তাদের চেষ্টার সঙ্গে যখন সেফটি-সিকিউরিটি নিশ্চিত হবে, তখন পরিস্থিতি স্বাভাবিক হবে। যদিও আমরা একটা অনিশ্চিত অবস্থায় আছি। আশাকরি আগামী দু-একদিনের মধ্যে তা স্বাভাবিক হবে। এটা যতে তাড়াতাড়ি সম্ভব নিশ্চিত করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top