মিজানুর রহমান আজহারী হ্যাক হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেলেন

চলতি বছরের ৮ অক্টোবর হ্যাক হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আজহারী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গত আট অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।’

গত ৮ অক্টোবর রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারীর টিম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top