
তৃতীয় জোটে যাওয়ার সিদ্ধান্তে একমত নয় এনসিপি, নির্বাহী কাউন্সিলে তীব্র বিরোধ
নিজস্ব প্রতিনিধি: তৃতীয় জোট গঠনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে চার ঘণ্টার বৈঠকে নির্বাহী কাউন্সিলের বেশির ভাগ সদস্য জোটে যাওয়ার বিরোধিতা জানান।




























