সারজিস আলম প্রাইভেটকার দুর্ঘটনায় আহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত সারজিস আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আহত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গেছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন বলেন, সারজিস আলমের বাম চোখে একটা সেলাই দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top