আইনশৃঙ্খলার অবনতি অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছে, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। আজ সকাল (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এটা অস্বীকার করার উপায় নেই। তবে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ব্যবস্থা নিচ্ছি। বিপ্লব পরবর্তী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। আরব বসন্তের পরে সেসব দেশেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল।

এর আগে, পুলিশের আইজি বলেন, ছিনতাইরোধে রাজধানীতে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top