সমন্বয়কদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

সাবেক সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে আশরাফা খাতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাদের। এছাড়া সদস্য সচিব হয়েছেন মহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top