ফটিকছড়িতে নিখোঁজের তিনদিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ

ফটিকছড়িতে নিউ দাতমারা চা বাগান থেকে চা-বাগান থেকে মো. বেলাল (৩২) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী ২০২৫) বিকাল ৩টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিউ দাঁতমারা চা বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত বেলাল ফটিকছড়ি উপজেলার পার্শ্ববর্তী রামগড় উপজেলার সোনাইপুল এলাকার শরিয়ত উল্লাহর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-বেলালের বাড়ি রামগড় উপজেলায় হলেও তিনি বসবাস করতেন দাঁতমারা ইউপির ২নং ওয়ার্ডের সরকারি আশ্রয়ণ প্রকল্পে।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন-খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত বেলালের পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোখের ছায়া বিরাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top