বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, অন্যকে বিয়ে করে বাসর রাতে গ্রেফতার যুবক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে বাসর রাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) আদালতে সোপর্দ করা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার বিবরণ:
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালী গ্রামের আব্দুস সালামের ছেলে আবুল কালাম তার প্রতিবেশী চাচাতো বোন আবু হানিফার নাবালিকা মেয়ে মোসাম্মৎ হাওয়া আক্তার ওরফে রোজিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে রোজিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে কালাম অন্যত্র গৌরীপুর উপজেলার নাওড়া গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে ভুক্তভোগীর বাবা আবু হানিফা ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন।

গ্রেফতার:
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নববধূকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করার মুহূর্তে পুলিশ এসে কালামকে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, অভিযুক্ত কালামকে শুক্রবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top