সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের ২য় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনা মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস আই নাজমুল হক।

তিনি বলেন, বেড়া উপজেলার শাহপাড়ায় মামার বাড়ি থেকে গ্রেপ্তারের পর ওই কিশোরকে সিরাজগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আসামি কিশোর হওয়ায় বিকেলে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

এর আগে ৯ মার্চ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামেএ ধর্ষণের ঘটনা ঘটে। মাঝে ৪দিন সামাজিকভাবে শালিসের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বাড়ির পাশে এনজিওর মাধ্যমে পরিচালিত (আচঁল) একটি স্কুলে ৭ বছর বয়সী ওই শিশুটি পড়াশুনা করে।

স্কুল ঘরের মালিকের স্ত্রী সেখানে শিক্ষকতা করেন। পাঠদানের পাশাপাশি স্কুলটিতে শিশুদের সাঁতার শেখানো হয়। ঘটনার দিন সকালে স্কুলে আসলে ওই শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে ঢেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর নির্যাতিত শিশুটি ঘটনা জানালেও তার স্বজনরা বিষয়টি থানায় অবগত না করে গোপন রেখেছিলেন।

নির্যাতিত শিশুটি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top