মুন্সিগঞ্জে ১৭৩ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশনের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ সোমবার মধ্যরাতে সদরের সিপাহিপাড়া ও মিরকাদিম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তথ্যটি নিশ্চিত করে দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত হতে সকাল ৭ টা পর্যন্ত মুন্সীগঞ্জের মীরকাদিম ও সিপাহীপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৩ টি জাল তৈরির কারখানা, ০২ টি গোডাউন ও ০১ টি আয়রন মিল তল্লাশি করে ৪,৯৫,০০,০০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৪০,০০০ পিচ সুতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১৭৩,৪৯,০০,০০০/০০ টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top