ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণসহ নানা বিষয়ে আলোচনা

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনা করা হয়। বিষয়গুলো নিয়ে সরাসরি মোদির দৃষ্টি আকর্ষণ করেন অধ্যাপক ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, “বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা করেছেন।”

তিনি আরও জানান, সীমান্ত হত্যা, তিস্তা নদীর পানি বণ্টন, উস্কানিমূলক বক্তব্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

উল্লেখ্য, এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। উভয় দেশের ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top