দায়িত্বশীল পুলিশের স্বীকৃতি: রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন কনস্টেবল রিয়াদ হোসেন

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভিডিওতে তার পেশাদার আচরণ ও দায়িত্বশীল মনোভাব দেখে অনেকে বাহবা দিয়েছেন। সেই পুলিশ সদস্যের নাম কনস্টেবল মো. রিয়াদ হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

দায়িত্ব পালনের সময় আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় তাকে দেওয়া হচ্ছে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’।

রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন রোববার প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব ও বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতিস্বরূপ কনস্টেবল রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top