চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভোররাতে আগুন, পুড়ে গেছে ২৫-৩০টি ঘর

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সিআরবি এলাকার মালিপাড়া বস্তিতে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ইতোমধ্যেই ২৫-৩০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বস্তির বাসিন্দারা জানান, ঘটনার সময় অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। ফলে ঘর থেকে আসবাবপত্র বা অন্য কোন সামগ্রী বের করার সুযোগ হয়নি। ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top