২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৫জন নেতাকর্মী গ্রেফতার

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ডোমারে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে তোমার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুটি মামলায় আওয়ামী লীগের পাশে চাকরীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন ডোমার উপজেলার ধরনীগঞ্জের হংসরাজ এলাকার মৃত বিধুভূষন মুখোপাধ্যায়ের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়(৪৮),পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের জলদানপাড়া এলাকার মৃত শাহারউদ্দিনের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মো.বাবুল(৬০),গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মিজানুর রহমান মানিক(৫০),পশ্চিম হরিণচড়া এলাকার মৃত আজগার আলীর ছেলে ও হরিনচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মজিবুল ইসলাম(৫০)।ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ কাওলা এলাকার মৃত রবিউল আলমের ছেলে রাকিবুজ্জামান(৩২)।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গাড়ী বহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় চারজন ও অপর একটি মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top