ভারতীয় ১২টি ড্রোন ভূপাতিত, এক বেসামরিক নিহত: পাকিস্তান সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তান সশস্ত্র বাহিনী জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর পাঠানো ১২টি ড্রোন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবেশের চেষ্টা করলে তা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ৭ ও ৮ মে ভারতীয় ড্রোনগুলো লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর, মিয়ানো ও আটকসহ একাধিক এলাকায় প্রবেশের চেষ্টা করে। তবে পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত ও কঠোর প্রতিক্রিয়ায় সবগুলো ড্রোনই ধ্বংস করা হয়েছে।

ডিজি আইএসপিআর জানান, একটি ড্রোন আংশিকভাবে লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে, এতে সামান্য ক্ষয়ক্ষতির পাশাপাশি চারজন সেনাসদস্য আহত হন। এছাড়া সিন্ধুর মিয়ানো এলাকায় ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এই ড্রোন হামলাকে সরাসরি আগ্রাসন উল্লেখ করে জেনারেল আহমেদ শরীফ বলেন, “পাকিস্তানের আকাশসীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভারত উসকানিমূলক সামরিক তৎপরতা চালিয়ে শুধু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।”

তিনি আরও জানান, পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং লাইন অব কন্ট্রোলে ভারতের পক্ষ উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনা ঘটেছে।

ডিজি আইএসপিআর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ধরনের সন্ত্রাসী ও আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হতে হবে।”

পাকিস্তানি জনগণের উদ্দেশে তিনি আশ্বস্ত করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যত পরিস্থিতি সম্পর্কে সময়মতো সবাইকে জানানো হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top