জাপানে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে জাপানে পৌঁছেছেন। বুধবার (২৮ মে) স্থানীয় সময় বেলা ১১টার দিকে তিনি জাপানে পৌঁছান।

ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

জাপানে পৌঁছালে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সে দেশের শ্রমমন্ত্রী ক্রিস সান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ড. ইউনূসের এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top