ড. ইউনূসকে সোকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট, আজ বিকালে বক্তৃতা

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকালে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বিশিষ্ট শ্রোতাদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন।

সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

চার দিনের জাপান সফর শেষে তিনি আগামীকাল শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন। ওই দিন গভীর রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ইউনূস গত ২৭ মে চার দিনের সফরে টোকিও পৌঁছান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top