সোকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এই ডিগ্রি প্রদান করে। একই অনুষ্ঠানে তিনি এক বিশেষ ভাষণও দেন, যেখানে বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন এবং সামাজিক ব্যবসার ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন।

এর আগে, ওই দিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি সমঝোতা স্মারকে সই হয়। এছাড়া বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলপথ উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান সরকার।

চার দিনের জাপান সফর শেষে অধ্যাপক ইউনূস শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন এবং গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, তিনি গত ২৭ মে টোকিও সফরে যান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top