২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নীলফামারীর পলাশবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মর্মান্তিক মৃত্যু

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

নীলফামারী জেলার পলাশবাড়ী তেতুলতলা রেল ঘুন্টিতে আজ সকালে ভয়াবহ একটি ট্রেন দুর্ঘটনায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালের একটি আন্তঃনগর ট্রেন চলাকালে ওই রেললাইন অতিক্রম করার সময় দুই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় নিহতদের একজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তার দেহ এতটাই বিকৃত হয়ে গেছে যে চেনার উপায় নেই। অন্যজনের মরদেহ শনাক্ত করা গেলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বা কানে হেডফোন থাকায় তারা ট্রেনের শব্দ শুনতে পাননি। এ বিষয়ে তদন্ত চলছে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের রেললাইনে চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top