১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সুয়াবিল থেকে মায়া হরিণ সাবক উদ্ধার, চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর

মোহাম্মদ রকিবুল হক শাকিল, চট্টগ্রাম প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন এর সংরক্ষিত বনাঞ্চল থেকে মা হারা একটি মায়া হরিণ এর সাবক উদ্ধার হয়েছে। স্থানীয় সচেতন তরুণ আব্দুল কুদ্দুছ শোভনছড়ি বন থেকে লোকালয়ে আসলে উদ্ধার করে পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন চৌধুরী এর সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সাথে যোগাযোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মো মোজাম্মেল হক চৌধুরী পরবর্তীতে প্রাথমিক পরিচর্যা শেষে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভর সাথে যোগাযোগ করলে হরিণ শাবকটি এমুহূর্তে মাহীন অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ছাড়লে জীবন বিপন্ন হতে পারে মতামত দিলে চিকিৎসা এবং পুনর্বাসন এর জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে চিড়িয়াখানায় প্রেরণ করা হয়েছে। সচেতন তরুণ আব্দুল কুদ্দুছকে ধন্যবাদ দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সূত্র:-uno fatickchari chottogram

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top