১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে চা শ্রমিক কিশোরীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার

মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগানে কাজ করা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের বঁটির কোপে সুপ্তা মাঝি (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে। শনিবার (৫ জুলাই) ভোরে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুপ্তা মাঝি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। অভিযুক্ত রতন দাশ (৩৭) সম্পর্কে তার চাচাতো ভাই। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে রতন দাশকে গ্রেপ্তার করেছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, নিহত সুপ্তা ও অভিযুক্ত রতন একই বাড়িতে বসবাস করতেন। রতন চাইতেন, সুপ্তা যেন চা বাগানের কাজ ছেড়ে দিয়ে সেলাইয়ের কাজ শেখে। তবে সুপ্তা এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো।

তিনি আরও জানান, শনিবার গভীর রাতে কথাকাটাকাটির একপর্যায়ে রতন ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top