ইরান যুদ্ধের সময় আমিরাতকে আয়রন ডোম দিয়েছিল ইসরাইল: মার্কিন দূত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাত-কে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ সরবরাহ করেছিল ইসরাইল। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ প্রথমবারের মতো প্রকাশ্যে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় সোমবার জাতিসংঘে ইসরাইলি মিশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমিরাত ইসরাইলের দেওয়া আয়রন ডোম ব্যবহার করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে কয়েকটি মিসাইল ভূপাতিত করা হয়।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইরানের বিরুদ্ধে গোপন হামলাতেও অংশ নিয়েছিল আমিরাত। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকারোক্তি দেয়নি আবুধাবি।

প্রতিবেদন অনুযায়ী, আমিরাতের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারও ছিল। হামলাটি এপ্রিলের শুরুতে সংঘটিত হয় বলে উল্লেখ করা হয়েছে।

তবে হামলাটি যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরাইল-আমিরাত সামরিক সহযোগিতার এই তথ্য আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top