নোয়াখালীতে রডবোঝাই ট্রাক ছিনতাই: যুবদল কর্মীসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে একটি রডবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগে সোলায়মান সুজন নামে এক যুবদল কর্মীসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) রাতে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ট্রাকটি ছিনতাই করে কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নে নিয়ে যাওয়া হয়েছিল। অনলাইন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ট্রাকটি উদ্ধার করে আসামিদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কবিরহাটের মধ্য সুন্দলপুর গ্রামের যুবদল কর্মী সোলায়মান সুজন (৩৫) এবং উত্তর ঘোষবাগ গ্রামের আবু ছায়েদ (৪৫)। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কবিরহাট উপজেলা যুবদল সোলায়মান সুজনকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত যুবদল কর্মী সোলায়মান সুজন এলাকায় সক্রিয় রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top