২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, পূজা উপলক্ষে আশপাশে মেলা বসলেও সেখানে মদ বা গাঁজার আসর হবে না। এ ধরনের কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

তিনি জানান, পূজা উপলক্ষে সারাদেশের মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন প্রায় তিন লাখ। পাশাপাশি পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। বিশেষ করে সীমান্ত এলাকার মণ্ডপগুলোয় বিজিবির দায়িত্ব থাকবে। প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে দিনে তিনজন ও রাতে চারজন আনসার সদস্য মোতায়েন থাকবেন।

উপদেষ্টা আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পর্যায়ের মানুষও প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ভূমিকা রাখবেন।

এছাড়া, দ্রুত ব্যবস্থা নিতে একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে। কোনো ঘটনা ঘটলে এ অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যাবে এবং ঘটনার সত্যতা যাচাই করেও ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top