২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধে চাপের অভিযোগ উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি:

বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের আন্দোলন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা জানতে চান, বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে কিনা। জবাবে উপদেষ্টা বলেন, “না; বরং বাসা-বাড়িতে যে গ্যাস সরবরাহ করা হয়, তা বন্ধ করার জন্য আমার ওপর চাপ রয়েছে। কিন্তু আমি বন্ধ করি না, কারণ তা করলে আমি নিজেও আমার বাসায় ঢুকতে পারব না।”

তবে কোথা থেকে বা কারা এ ধরনের চাপ দিচ্ছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ সময় সাংবাদিকরা গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে ফাওজুল কবির বলেন, “দাম এখন বাড়বে না। আগে সরকারি সিদ্ধান্ত ছিল প্রতি দুই-এক মাস অন্তর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে। কিন্তু গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা বিদ্যুতের দামও বাড়াইনি, গ্যাসের দামও বাড়াইনি।”

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top