২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ, পুনর্বাসনে সরকারি সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাতে এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গৃহহীন হওয়া মানুষের দুঃখ-কষ্ট আমাদের সবার বেদনার।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top