২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তি ও আওয়ামী লীগের জড়িত থাকার প্রমাণ: তদন্ত কমিশনের প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি:

বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে।

জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে।রোববার কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।১৬ বছর আগের ঘটনার আলামত নষ্ট হলেও কমিশন পেশাদারিত্বের সঙ্গে তদন্ত সম্পন্ন করেছে বলে জানিয়েছেন কমিশন প্রধান।সাক্ষীদের ৮ ঘণ্টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তদন্তকারীদের রিপোর্ট, নথি ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে।ফাইন্ডিংস অনুযায়ী—বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত।এ ঘটনার প্রধান সমন্বয়ক ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে।পিলখানায় ২০–২৫ জনের মিছিল ঢুকলেও বের হওয়ার সময় তা দুই শতাধিক হয়।তদন্তে বলা হয়েছে, পুরো হত্যাযজ্ঞের পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল।দায় নিরূপণে—সরকার প্রধান, সেনাপ্রধান, পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা চিহ্নিত হয়েছে।কিছু গণমাধ্যম ও সাংবাদিকের অপেশাদার আচরণও তদন্তে উঠে এসেছে।

শেখ হাসিনা যেসব বিডিআর সদস্যের সঙ্গে বৈঠক করেন, তাদের পরিচয় সংরক্ষণ করা হয়নি।কমিশন ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কয়েকটি সুপারিশ করেছে।বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top