সৌদি আরব বছরে ৩ কোটি মুসল্লিকে ওমরাহর সুযোগ দিতে চায়

সৌদি আরব ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে । দেশটির একজন কর্মকর্তা বলেছেন, সৌদি প্রতিবছর অন্তত ৩ কোটি মানুষকে ওমরাহ পালনের সুযোগ দিতে চায়।

গালফ নিউজ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ওমরাহের মৌসুম শুরু হবে। এর আগে দেশটিতে হজ পালনে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে ১৮ লাখ মুসল্লি দেশটিতে গেছেন।

বর্তমানে দেশটিতে প্রতিবছর এক কোটি মানুষকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। সৌদির ওমরাহ-বিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি আবদুলরাহমান বিন ফাহাদ সৌদি টেলিভিশন আল এখবিয়ারকে বলেন, প্রতিবছর ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়ছে।

তিনি এই সময় উল্লেখ করেছেন যে, চলতি বছর ওমরাহ পালনকারীর সংখ্যা ১ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি করার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি সৌদি আরব ওমরাহ পালনে আগ্রহীদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালুর ঘোষণা দেয়। ওমরাহ পালনে আগ্রহীরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এই অ্যাপের মাধ্যমে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে। পাশাপাশি ভিসার মেয়াদও ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে দেশটি।

এই ভিসার মাধ্যমে স্থল, আকাশ বা সমুদ্রপথে দেশটিতে যাওয়া যাবে। এ ছাড়া নতুন নিয়ম হিসেবে বলা হয়েছে, এখন ভিসা পেতে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হবে না। সেইসঙ্গে নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও আর নেই।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top