২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এনইআইআর কার্যকরের আগে আনঅফিশিয়াল মোবাইল বিক্রি মার্চ পর্যন্ত বৈধ

নিজস্ব প্রতিনিধি:

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর হওয়ার প্রেক্ষাপটে মজুদ ও পাইপলাইনে থাকা আনঅফিশিয়াল মোবাইল বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়, ব্যবসায়ীরা মার্চ মাস পর্যন্ত আনঅফিশিয়াল মোবাইল ফোন বিক্রি করতে পারবেন এবং এ সময়ের মধ্যে কেনা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

মার্চের পর আর কোনো আনঅফিশিয়াল ফোন বিক্রি করা যাবে না। বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম জানান, বৃহস্পতিবার সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

এদিকে সন্ধ্যায় এনইআইআর সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন। তিনি জানান, সার্বিক আলোচনা শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top