২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, লাইফ সাপোর্টে রেখে চলছে অস্ত্রোপচার

নিজস্ব প্রতিনিধি:

পূর্বনির্ধারিত নির্বাচনি গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং সেখানে তার জরুরি অস্ত্রোপচার চলছে। শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “হাদির অবস্থা ক্রিটিক্যাল। তাকে লাইফ সাপোর্ট দিতে হয়েছে।” ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলির আঘাত পেয়েছেন বাম কানের নিচে। রক্তে ভেজা অবস্থায় তার সঙ্গীরা তাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তক্ষরণ অত্যধিক হওয়ায় বি নেগেটিভ রক্তের জরুরি প্রয়োজন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটে, ডিআর টাওয়ারের সামনে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা ছাত্রনেতা ওসমান হাদি দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত ছিলেন।

গত নভেম্বরেই হাদি বিভিন্ন দেশি-বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন বলে জানান। ১৪ নভেম্বর ফেসবুকে তিনি লেখেন, তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top