১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নলছিটিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে ঝালকাঠির নলছিটিতে আব্দুস সালাম নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ ডিসেম্বর রোববার রাতে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সালাম তেঁতুলবাড়িয়া গ্রামের দলিল উদ্দিনের ছেলে। সালাম রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থানার একটি মামলায় রোববার রাতে ঝালকাঠি থানা পুলিশ নলছিটি থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।
নলছিটি থানার ওসি( তদন্ত ) মো. আশরাফ আলী এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঝালকাঠি সদর থানার একটি মামলায় ওই থানা পুলিশ নলছিটি থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে ঝালকাঠিতে নিয়ে গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top