২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল করিম রনির মনোনয়ন বৈধ, সালাউদ্দিন সরকারের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এবং শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে মোট ১৮ প্রার্থীর মধ্যে যাচাই–বাছাইয়ে ৮ জনের মনোনয়ন বাতিল হওয়ায় ধানের শীষের প্রার্থী এম মনজুরুল করিম রনি কার্যত বিদ্রোহীমুক্ত হলেন।

শনিবার (৩ জানুয়ারি) গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন— বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন সরকার, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জিত বড়ুয়া, জাতীয় পার্টির ইসরাফিল মিয়া, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন, গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খান, জনতা দলের মো. শরিফুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী তাপসী তন্ময় চৌধুরী।

মনোনয়ন বাতিলের পর গাজীপুর-২ আসনে বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন। তারা হলেন—
বিএনপির এম মনজুরুল করিম রনি,
বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ হোসেন আলী,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলী নাছের খান,
ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ সরকার,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. জিয়াউল কবির,
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)–এর মাসুদ রেজা,
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সরকার তাসলিমা আফরোজ,
জাতীয় পার্টির মো. মাহবুব আলম,
এবি পার্টির আব্বাস ইসলাম খান এবং
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)–এর মো. আব্দুল কাইয়ুম।

প্রার্থীরা এখন পরবর্তী ধাপের নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নেবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top