১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজলে রাব্বি (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁপাপুর বাজারের বিশ্বাস মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। গ্রেপ্তারকৃত ফজলে রাব্বি চাঁপাপুর এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে। এ ঘটনায় আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top