১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন, গ্রেফতার ১

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন এবং তার সহকর্মীকে মারধরের ঘটনায় রিফাত (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে মুরাদনগর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিফাত মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়ার মো. রফিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে এক নারী উদ্যোক্তা ও তার সঙ্গে থাকা এক ডেলিভারি কর্মীর সঙ্গে কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। এসময় অভিযুক্তরা ওই নারীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে এবং তার সহকর্মীকে মারধর করে।
এ ঘটনায় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top