২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হরমুজে মার্কিন পদক্ষেপ ‘বিপজ্জনক’: চীনের কড়া প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও ইরানের বন্দর অবরোধের পদক্ষেপকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র-এর এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং বিদ্যমান যুদ্ধবিরতি পরিস্থিতিকে দুর্বল করে তুলবে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা এই পদক্ষেপের কারণে ঝুঁকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে তিনি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন।

উল্লেখ্য, গত সোমবার (১৩ এপ্রিল) থেকে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অবরোধ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন অবরোধ উপেক্ষা করে একটি চীনা ট্যাংকার প্রণালি অতিক্রম করেছে বলে জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্য থেকে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে হরমুজ প্রণালিকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top