১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ, তিন আসামির তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামসেদ আলম এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন—মঈন উদ্দিন, এমবি স্বপন কাজী এবং মো. শাওন হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে ১১ এপ্রিল থানায় অভিযোগ দায়ের করেন। এতে মঈন উদ্দিনকে প্রধান আসামি করা হয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্তরা বাসায় গিয়ে হুমকি দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলে লোকজন জড়ো করে হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে মামলার আরও চার আসামিকে গ্রেফতার করে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

এই ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top