২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের, অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরাইলকে সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর সামরিক হামলায় সহায়তার অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। অভিযুক্ত দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান।

এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে জমা দেওয়া হয়েছে।

চিঠিতে দাবি করা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়।

ইরানের অভিযোগ অনুযায়ী, কিছু ক্ষেত্রে এই দেশগুলো সরাসরি সামরিক সহায়তা দিয়েছে এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলায় অংশ নিয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

চিঠিতে আরও বলা হয়, ১৯৭৪ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুযায়ী এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বেআইনি। তাই ইরানের ওপর সংঘটিত বস্তুগত ও নৈতিক ক্ষতির দায়ভার সংশ্লিষ্ট দেশগুলোকে বহন করতে হবে।

এছাড়া, এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিশ্লেষকদের মতে, এই দাবি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top