২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে চারজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির গোয়েন্দা ইউনিটের বিশেষ অভিযানে অভিযুক্তদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, তারা ইন্টারনেটের মাধ্যমে মোসাদের কর্মকর্তাদের কাছে ইরানের সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থানসংক্রান্ত তথ্য পাঠাতেন।

ইরানি কর্তৃপক্ষের দাবি, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং সামরিক অবকাঠামো সম্পর্কিত তথ্য পাচারের কাজে জড়িত ছিলেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আইআরজিসি জানিয়েছে, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইরান ও ইসরাইল-ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। এর আগে ইরান একাধিকবার তাদের পারমাণবিক ও সামরিক স্থাপনায় নাশকতার ঘটনায় মোসাদকে দায়ী করেছে।

এছাড়া সম্প্রতি দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ও পৃথক অভিযানে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ৩৫ জনকে গ্রেফতার করেছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top