২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আগামী ২২ এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন অতিরিক্ত প্রায় ১০ হাজার সেনা ওই অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ-এর সঙ্গে প্রায় ৬ হাজার এবং ‘বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’-এর সঙ্গে আরও ৪ হাজার ২০০ নৌ ও মেরিন সেনা যুক্ত হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইরান পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিলে সংঘাত দ্রুত শেষ হতে পারে। তার মতে, যুদ্ধ বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও কমে আসবে।

ইসলামাবাদে সাম্প্রতিক শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, সাম্প্রতিক পদক্ষেপে ইরানের সমুদ্রবাণিজ্যের বড় অংশ ব্যাহত হয়েছে।

অন্যদিকে ইরান এই অবরোধকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পূর্বাভাস হিসেবে দেখছে। ইরানি সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পারস্য উপসাগর ও লোহিত সাগরে কোনো জাহাজকে অন্যায়ভাবে বাধা দেওয়া হলে তা সহ্য করা হবে না।

যদিও চলতি সপ্তাহান্তে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা রয়েছে, তবুও যুদ্ধজাহাজ মোতায়েন ও পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top