১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবী অপহৃত উদ্ধারসহ ৫জন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে উজ্জল ভৌমিক নামে একজনকে অপহরণের পর ৫০ লক্ষ টাকা মুক্তিপণের ঘটনায় পুলিশ অপহৃত উদ্ধারসহ ৫জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর গ্রামের মোঃ শাহীন শেখের ছেলে ইমন শেখ (২২), আলাদীপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্লার ছেলে মোঃ জুয়েল মোল্লা ওরফে নিপু (২৬), বড় বারেক গ্রামের মোঃ জব্বর সরদারের ছেলে রিনা খাতুন (২৪), গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা ১নং ওজনচর ইউপির সামাদ মোল্লার ছেলে আব্দুল আলিম (২৫), স্বরুপ পারচক গ্রামের আসলাম শেখের ছেলে মোঃ রুবেল শেখ (২৫)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধৃত আসামী ইমন শেখ রাজবাড়ী আদালতে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে অপরাপর আসামীগণ ঘটনার সাথে জড়িত বলে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

মামলা সুত্রে জানাগেছে, গত ১৩ এপ্রিল বিকাল ৫ টার সময় উজ্জল ভৌমিক রাজবাড়ী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাজবাড়ী সদর থানার আলীপুর ইউনিয়নের কামালদিয়া গ্রামের কামালদিয়া ব্রীজে পৌছামাত্র অজ্ঞাত ৪-৫ জন একটি প্রাইভেট কারে জোরপূর্বক অপহরণ করে। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ও তার পরিবারের নিকট মুক্তিপন বাবদ ৫০ লক্ষ টাকা দাবী করে। অপহরণকারীদের দাবীর প্রেক্ষিতে আত্মীয় স্বজন বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন। পরে ব্যাপারে অপহৃতের স্ত্রী শেফালী ভৌমিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় গত ১৪ এপ্রিল মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর রাজবাড়ী পুলিশ সুপার মনজুর মোরশেদের সার্বিক দিকনির্দেশনায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এসআই মোঃ রুস্তম আলীর নেতৃত্বে বুধবার একটি আভিযানিক টিম তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ইমন শেখ, মোঃ জুয়েল মোল্লা ওরফে নিপু, রিনা খাতুন, আব্দুল আলিম, মোঃ রুবেল শেখদের সনাক্ত পূর্বক কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা উজ্জল ভৌমিক (৫৫) কে অপহরণ করার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য মতে উজ্জল ভৌমিককে পাবনা জেলার আমিনপুর থানার ঢালার চর এলাকা থেকে স্বাভাবিক ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, অপহৃত উদ্ধার করাসহ আসামীদের গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামী ইমন শেখ রাজবাড়ী আদালতে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে অপরাপর আসামীগণ ঘটনার সহিত জড়িত বলে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেপ্তারকৃত মোঃ জুয়েল মোল্লা ওরফে নিপুর বিরুদ্ধে ২টি হত্যা ও একটি অস্ত্র আইনের মামলা রয়েছে। পুলিশের এ সফল অভিযানে অপহৃতের পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top