১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মাদকের হাটখ্যাত দৌলতদিয়া পোড়াভিটায় অভিযানে ১০ জনের কারাদণ্ড

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

মাদকের হাটখ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া পোড়াভিটায় মাদক বিরোধী অভিযানে ১০জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দৌলতদিয়া পোড়াভিটায় এ অভিযান পরিচালনা করে।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যবৃন্দ গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের মৃত দারোগা আলী খানের ছেলে মোঃ আরমান আলী খান (৪২), কাজীপাড়ার আঃ সালাম মন্ডলের ছেলে মোঃ জাহাঙ্গীর (৪৫), রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুরের মৃত বাবু মল্লিকের ছেলে অপু মল্লিক (৩০), উত্তর দৌলতদিয়ার বানু মোল্লার ছেলে মোঃ আকবর মোল্লা (৫০), ব্যারাক পাড়া গোয়ালন্দ মোড়ের মৃত বাবর আলী শেখের ছেলে মোঃ জসিম শেখ (২৯), পশ্চিম উজান চর হারেজ মিয়া পাড়ার মৃত.আজিবার শেখের ছেলে মোঃ পলাশ শেখ (৪৪), শাহাদাত মেম্বার পাড়ার মোঃ হাসেম শেখের ছেলে মোঃ লিটন শেখ (৪০), ফরিদপুর কোতয়ালীর সিএন্ডবিঘাটের শেখ সালামের ছেলে মোঃ মুরাদ শেখ (৩৬), রাজবাড়ী সদরের বড় লক্ষীপুর গ্রামের রহম আলী বিশ্বাসের ছেলে মোঃ শহিদ বিশ্বাস (৫৫), শামসু মাস্টার পাড়ার শাহেব আলীর ছেলে আব্দুল মালেক (২৮)।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, প্রত্যেকের দেহ তল্লাশি কালে গাঁজা ও হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে নগদ ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, রাজবাড়ী পৌরসভার জমিতে অবৈধ ভাবে গড়ে উঠে পোড়াভিটা। এ ভিটায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকের হাট বসে। পৌরসভা উচ্ছেদের জন্য ৭দিনের নোটিশ প্রদান করলেও থমকে আছে উচ্ছেদ কার্যক্রম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top